নিজস্ব প্রতিনিধিঃ
মূলত শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকারকে স্বীকৃতি দেয় সংবিধান। তাই আন্দোলন হলেই সেখানে লাঠিচার্জ করা যায় না। সোমবার এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। গত ২০ মে ককরোচ জনতা পার্টির ডাকে সংসদ অভিযানে নেমেছিল লক্ষাধিক পড়ুয়া। সেখানে দিল্লি পুলিশ লাঠি চালায়। গোটা ঘটনায় তদন্তের দাবিতে আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে। এদিন সেই মামলার শুনানি চলাকালীনই এই মন্তব্য। সোমবার শুনানি চলাকালীন শীর্ষ আদালতের তরফে বলা হয়, “শান্তিপূর্ণভাবে এবং নিয়ম মেনে প্রতিবাদ সংবিধান দ্বারা স্বীকৃত। কেবলমাত্র প্রতিবাদ হচ্ছে বলেই কোনও শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্জ করা যায় না।” ২০মে প্রসঙ্গে আদালতের মত, “পুলিশের আচরণ নিয়ে তদন্ত হওয়া দরকার। শুধু তাই নয়, যেসব পুলিশ কর্মী আহত হয়েছেন তাঁদের জন্য পর্যাপ্ত গিয়ারের ব্যবস্থা কেন ছিল না সেটার জবাব দিতে হবে সরকারকে।” শীর্ষ আদালতের মতে, গোটা দেশের পুলিশ কর্মীদের ইউনিফর্ম নিয়ে গাইড লাইনের বিষয়টি ভেবে দেখা উচিত।
akb tv news
27.07.2026

.jpg)