আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগরতলা শহরে টাউন বাস পরিষেবা চালু করা একান্ত জরুরিঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


    আগরতলা শহরে গণপরিবহন ব্যবস্থা সম্পূর্ণ ভাবে অটো ও ই রিকশা নির্ভর হয়ে পড়েছে। আগরতলা শহর ও এর পাশ্ববর্তী  এলাকাগুলিতে গণপরিহন ব্যবস্থার উন্নতির জন্য টাউন বাস পরিষেবা জরুরি হয়ে পড়েছে। এর ফলে জ্বালানী তেলের সাশ্রয় হাবে। পরিবেশকে দূষণমুক্ত রাখা অনেকটাই সম্ভব হবে। কমবে শহরের যানজট। যাত্রীদের তাতে পরিবহন খরচাও কমবে। এমনটাই মনে করেন সচেতন নাগরিকরা।


    বর্তমানে আগরতলা শহর ও আশেপাশের এলাকায় গণপরিবহন ব্যবস্থা সম্পূর্ণ ভাবে অটো ও ই রিক্সা নির্ভর। সেই জায়গায় টাউন বাস পরিষেবা চালু হলে বিভিন্ন সমস্যার সমাধান হতে পারে। শহরের বিভিন্ন রুটে টাউনবাস পরিষেবা চালু করা এমন কোনও কঠিন কাজ নয়। শুধু প্রয়োজন পরিকল্পনা গ্রহণ ও এর বাস্তবায়ন। একটা সময় আগরতলা শহরে টাউন বাস পরিষেবা ছিল। পরবর্তী সময় জহর লাল নেহেরু আরবান ট্রান্সপোর্ট প্রকল্পে আগরতলা শহরে বেশকিছু টাউন 'বাস চালু হয়েছিল। চম্পকনগর, বিশ্রামগঞ্জ, সিধাই মোহনপুর পর্যন্ত এগুলি চলাচল করতো। তখন শহরের লোক সংখ্যাও ছিল কম। এখন লোকসংখ্যা বেড়েছে কিন্তু টাউন বাসের সংখ্যা বৃদ্ধির বদলে এই পরিষেবাকে আরও তলানিতে নিয়ে দাঁড় করানো  হয়েছে। এখন হাতেগনা  কয়েকটি টাউন বাস চলে বিশালগড় বিশ্রামগঞ্জ ও চম্পকনগর রুটে । তাও এর কোনও নির্দিষ্ট সময় নেই। বাস আসবে কিনা তারও কোনও নিশ্চয়তা নেই। যাত্রীরা বাধ্য হয়ে তিন চাকার যানের উপর নির্ভর করেন।


    সরকার চাইছে আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে। একই সঙ্গে পরিবেশ নির্মল রাখাও সরকারের প্রাধান্য। সঙ্গে জ্বালানী সাশ্রয়ের উদ্দেশ্যও আছে। এই সবকটি উদ্দেশ্য পূরণে গুরুত্তপুর্ন  ভূমিকা নিতে পারে টাউন বাস পরিষেবা। শহরের বিভিন্ন রাস্তায়  বাস পরিষেবা চালু হলে জ্বালানীর সাশ্রয়  ঘটবে। একই গাড়িতে অনেকযাত্রী চলাচল করতে পারবেন। ছোট যানবাহনের সংখ্যা কমলে শহরে যানজটও কমবে। একটা সময় শহরের বিভিন্ন জায়গায় বাস স্ট্যান্ড নির্মান করা হয়েছিল। কখন বাস আসবে যাবে তা যাত্রীদের অবগত করানোর জন্য ইলেকট্রনিক ডিসপ্লে  ছিল। এখন এসব  অকেজো হয়ে পড়েছে। আর বাসস্ট্যান্ডগুলি  পরিণত হয়েছে  দিনমজুর,  নেশাখোর, ভবঘুরে কিংবা গবাদি পশুর আস্তানা।


    সচেতন নাগরিকরা মনে করেন টাউন বাস পরিষেবা চালু করা একান্ত জরুরি। সরকার এই বিষয়ে কোনো উদ্যোগ নেয়কিনা এখন সেটাই দেখার।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ২৮ জুলাই ২০২৬
     

    3/related/default