আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সোনামুড়ায় ৪৫.৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ফের সোনামুড়া থানার পুলিশ মোবাইল ডিউটির সময় বড়সড় সাফল্য অর্জন করেছে। রবিবার গভীর রাতে ইউএনসি নগর, মতিনগর ও বটতলা সীমান্ত সড়ক সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মোট ৪৫.৫০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার কোনো দাবিদার না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তা বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লক্ষ ১০ হাজার টাকা।এই বিপুল পরিমাণ গাঁজার মালিক কে বা কারা এবং কোথায় পাচারের উদ্দেশ্যে তা রাখা হয়েছিল, তা জানতে সোনামুড়া থানায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশের প্রাথমিক অনুমান, সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক পাচারের উদ্দেশ্যেই গাঁজাগুলি সেখানে মজুত করা হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত জারি রয়েছে।







    akb tv news 

    27.07.2026

    3/related/default