আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ও ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    বিশেষ প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


    সরকারি কর্মচারীদের আর্থিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে বৃহস্পতিবার ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এবং ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের মধ্যে সিভিল সেক্রেটারিয়েট, আগরতলায় এক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।


    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সচিব ড. প্রশান্ত কুমার গোয়েল, , অতিরিক্ত সচিব ড. আকিঞ্চন সরকার, যুগ্ম সচিব ড. দেবমিতা কিলিকদার, বিভিন্ন উপসচিববৃন্দ এবং অর্থ দপ্তরের অন্যান্য আধিকারিক ও কর্মচারীবৃন্দ।

    ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান  সত্যেন্দ্র সিং, জেনারেল ম্যানেজার অনুপ কুমার সাহা, মার্কেটিং বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং প্রধান কার্যালয়ের অন্যান্য আধিকারিকগণ।




    এই সমঝোতা স্মারকের মাধ্যমে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের Salary Package Scheme সরকারি কর্মচারীদের জন্য চালু করা হবে। এই প্রকল্পের আওতায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বেতন গ্রহণকারী নিয়মিত ও চুক্তি ভিত্তিক সকল সরকারি কর্মচারী সম্পূর্ণ বিনামূল্যে ব্যক্তিগত দুর্ঘটনা বীমা (Personal Accident Insurance Cover) এবং আরও বহু বিশেষ ব্যাংকিং সুবিধা লাভ করবেন। ট্রিপুরা গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বেতনপ্রাপ্ত সকল শ্রেণির কর্মচারীদের জন্য সর্বোচ্চ ২২.৫০ কোটি পর্যন্ত দুর্ঘটনা বীমা (Accidental Insurance) কভারেজ প্রদান করা হবে। এর জন্য কর্মচারীদের কোনো প্রিমিয়াম প্রদান করতে হবে না। অর্থাৎ, সম্পূর্ণ বিনামূল্যে একজন বেতনভোগী কর্মচারী এই উল্লেখযোগ্য দুর্ঘটনা বীমা সুরক্ষার সুবিধা পাবেন।

    এই উদ্যোগ সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা, আধুনিক ব্যাংকিং পরিষেবা এবং কল্যাণমূলক সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।


    ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ভবিষ্যতেও গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনী পরিষেবা এবং জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে রাজ্যের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ থাকবে।

    সমগ্র ত্রিপুরা রাজ্যে সকল শ্রেণির কর্মচারীদের জন্য কোনো ব্যাংকের পক্ষ থেকে প্রদত্ত এটিই সর্বোচ্চ দুর্ঘটনা বীমা (Accidental Insurance) কভারেজ।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ৩০ জুলাই ২০২৬

     

    3/related/default