নিজস্ব প্রতিনিধিঃ
এবার দেশের সুপ্রিম
কোর্টে ধাক্কা খেলেন কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
চোখের চিকিৎসায় তাঁর বিদেশ যাওয়া মামলায় হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। সেই মামলা
ফেরত পাঠানো হল কলকাতা হাই কোর্টে। এক সপ্তাহের মধ্যে এনিয়ে শুনানির মাধ্যমে হাই
কোর্ট সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। হাই কোর্ট আগেই
অভিষেকের বিদেশযাত্রা নিয়ে আপত্তি করেছিল। সোমবার সুপ্রিম কোর্টের ওই নির্দেশের পর চোখের চিকিৎসায় অভিষেকের আমেরিকা যাওয়ার
বিষয়টি ঝুলেই রইল। চোখের
চিকিৎসার জন্য আমেরিকা যেতে চান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর
বিরুদ্ধে এখানে বেশ কিছু মামলা থাকায় আদালতের নির্দেশ ছাড়া দেশ ছাড়তে পারবেন না।
তাই বিদেশ যাত্রার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। গত
২৯শে জুলাই আমেরিকা যাওয়ার কথা ছিল। কিন্তু ২০ জুলাই কলকাতা হাই কোর্টের বিচারপতি
সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলার শুনানিতে এই বিদেশযাত্রা নিয়ে স্পষ্ট আপত্তি করা
হয়। আদালত প্রশ্ন তোলে, বিদেশে গিয়েই কেন চোখের চিকিৎসা করতে হবে? কলকাতায় চোখের
চিকিৎসার জন্য একাধিক হাসপাতাল রয়েছে। এসএসকেএম হাসপাতালেই তিনি চোখের চিকিৎসা
করাতে পারেন।
akb tv news
03.08.2026

