আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এজিএমসি ছাত্রী হোস্টেল কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।। নিরাপত্তা জোরদারের আহ্বান SUCI(C)-র।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    এজিএমসি মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া হামলা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে SUCI(C)-এর ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটি। সংগঠনের পক্ষ থেকে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। পাশাপাশি রাজ্যের সমস্ত ছাত্রী আবাসিক হোস্টেলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানানো হয়েছে।সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, গত ৩০ জুলাই রাতে এজিএমসি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াদের আবাসিক হোস্টেলে এক ছাত্রীকে আঘাত করে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এই ঘটনায় শুধু এজিএমসি নয়, রাজ্যের বিভিন্ন ছাত্রাবাসে বসবাসকারী ছাত্রীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।SUCI(C)-র দাবি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ছাত্রাবাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তাই অবিলম্বে সমস্ত সরকারি ছাত্রী হোস্টেলে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী নিয়োগ, সিসিটিভি নজরদারি, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে।সংগঠনটি জানিয়েছে, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে।





    akb tv news 

    03.08.2026

    3/related/default