আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ডেপুটেশন।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    জিবি হাসপাতালে কর্মরত এক চিকিৎসকের বিরুদ্ধে রোগীর সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ তুলে তাঁর অবিলম্বে বরখাস্তের দাবি জানিয়ে বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস স্বাস্থ্য ওপরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তার কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে। যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহার বলেন, গত ৪ আগস্ট এক রোগী দাঁতের সমস্যার চিকিৎসার জন্য জিবি হাসপাতালে যান। পরে তাকে এক বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হয়। অভিযোগ, দীর্ঘক্ষণ অপেক্ষার পর রোগী চিকিৎসককে “দাদা” বলে সম্বোধন করলে চিকিৎসক ক্ষুব্ধ হয়ে তাকে “বাবা” বলে ডাকতে বলেন। রোগী তাতে সম্মত না হওয়ায় চিকিৎসক তাকে চিকিৎসা দিতে অস্বীকার করেন বলে অভিযোগ করা হয়েছে। তিনি আরো বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পরও সমস্যার সমাধান না হয়ে উল্টে রোগীকে চিকিৎসকের পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে বলা হয়, যাতে তিনি চিকিৎসা পান। এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয় বলে উল্লেখ করেন তিনি। সংগঠনের দাবি, সরকারি হাসপাতালের একজন চিকিৎসকের এ ধরনের আচরণ শুধু রোগীদের প্রতি অন্যায় নয়, বরং রাজ্য ও স্বাস্থ্য দপ্তরের ভাবমূর্তিও ক্ষুণ্ন করে। তাই অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে চিকিৎসকদের রোগীদের সঙ্গে শালীন ও মানবিক আচরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশিকা জারির দাবি জানানো হয়েছে।







    akb tv news 

    04.08.2026

    3/related/default