আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বাড়িতে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    কুমারঘাটের পণ্ডিত দীনদয়াল সরণির মালাকার পাড়ায় বাড়িতে ঢিল ছোড়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত তিন ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০শে সেপ্টেম্বর রাতে কুমারঘাট থানার অন্তর্গত মালাকার পাড়ায় আচমকা একদল দুষ্কৃতী শ্রীবাস মালাকারের বাড়িতে ঢিল ছুড়ে গালিগালাজ করতে শুরু করে।আক্রমণের ফলে ৭৫ বছর বয়সী যতীন্দ্র মালাকার, ৬৫ বছর বয়সী প্রিতেন্দ্র মালাকার ,এবং ৫২ বছর বয়সী শ্রীবাস মালাকার গুরুতর আহত হন। ঘটনার পর শ্রীবাস মালাকারের স্ত্রী শিল্পী শব্দকর মালাকার কুমারঘাট থানায় অভিযুক্তদের নাম উল্লেখ করে মামলা দায়ের করলেও, পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ পরিবারের। অভিযুক্তদের মধ্যে রয়েছেন উত্তম মালাকার, অরুপ মালাকার, অধীর মালাকার এবং পিয়ালি শুক্লবৈদ্য।গুরুতর আহত শ্রীবাস মালাকার ও যতীন্দ্র মালাকারকে বর্তমানে কৈলাশহর জেলা হাসপাতালে  চিকিৎসাধীন,এরমধ্যে যতীন্দ্র মালাকার কে উন্নত চিকিৎসার জন্য রাখা হয়েছে এবং কর্তব্যরত চিকিৎসকরা তাকে বহি রাজ্যে নিয়ে যাওয়ার প্রাথমিক পরামর্শ দিয়েছেন। পরিবার খুব শীঘ্রই তাকে শিলচরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন।বলে এক সাক্ষাৎকার যতীন্দ্র মালাকারের নিকট আত্মীয় লিটন মালাকার ও শিল্পী শব্দকর মালাকাররা অভিযোগ করে জানান তখন অভিযুক্ত পিয়ালী শুক্লাবৈদ্য -শিল্পী শব্দকরের গলায় থেকে একটি স্বর্ণের  চেন নিয়ে যাওয়ারও গুরুতর অভিযোগ তুলেন আহতর পরিবার, এখন দেখার বিষয় পুলিশ আদৌ  তদন্ত করে কি সত্যতা বেরিয়ে আসে, তানিয়ে তাকিয়ে রয়েছে এলাকার মানুষ।





    akb tv news 

    02.10.2026

    3/related/default