আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ডাঃ বি আর আম্বেদকর মেমোরিয়াল ছাত্রাবাস পরিদর্শন করলেন মন্ত্রী।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    বৃহস্পতিবার দুপুরে আচমকা বি. আর. আম্বেদকর মেমোরিয়াল ছাত্রাবাস পরিদর্শন করেন রাজ্যের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী। পরিদর্শনকালে ছাত্রাবাসের সামগ্রিক ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তিনি। সেখানে বিভিন্ন ব্যবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। জানা গেছে, বর্তমানে ছাত্রাবাসটিতে প্রায় ১০০ জন ছাত্র থাকার পরিকাঠামো রয়েছে। কিন্তু বাস্তবে বর্তমানে মাত্র ১৫ জন ছাত্র সেখানে থাকছেন। ফলে ছাত্রাবাসের বিপুল পরিকাঠামো পর্যাপ্তভাবে ব্যবহার হচ্ছে না বলে পরিদর্শনকালে বিষয়টি সামনে আসে।পরিদর্শনের পর ছাত্রাবাসটিকে আরও কার্যকরভাবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, এখানে কলেজ পড়ুয়াদের থাকার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। এর জন্য ছাত্রাবাসের আসনসংখ্যা ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করে আগামী এক মাসের মধ্যে কলেজ ছাত্রদের থাকার উপযোগী করে তোলার কথা জানান মন্ত্রী।






    Akb tv news 

    01.10.2026.

    3/related/default