আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ‚ খোয়াই কমিটির উদ্যোগে কর্মচারীদের নিয়ে বর্ধিত সভাঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    বিশেষ সংবাদদাতা,খোয়াই,আরশিকথাঃ


    শুক্রবার সন্ধ্যে ৭ ’টায় ২৫ - খোয়াই মণ্ডলের উদ্যোগে শহীদদের স্মরণে সমাবেশকে সামনে রেখে সিঙ্গিছড়া ছন্দনীড় কমিউনিটি হলে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ‚ খোয়াই কমিটির উদ্যোগে খোয়াই এর সর্বস্তরের কর্মচারীদের নিয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার সদস্য পিনাকী দাস চৌধুরী। সভায় পৌরহিত্য করেন ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ‚ খোয়াই কমিটির সভাপতি অশোক দাস‚ তৎসঙ্গে উপস্থিত ছিলেন ২৫ - খোয়াই মণ্ডলের সভাপতি অনুকূল দাস‚ সহ- সভাপতি প্রনব বিশ্বাস‚ কার্যনির্বাহী সদস্য চিরন্তন দাস‚ ৩ নং. ওয়ার্ডের কাউন্সিলর ঝর্ণা দেব বিশ্বাস‚ সিঙ্গিছড়া শক্তিকেন্দ্রের কো-অর্ডিনেটর সুবল নাথ প্রমুখরা।

    স্বাগত বক্তব্য রাখেন টি‚আর‚কে‚এস্‚ খোয়াই কমিটির কোষাধ্যক্ষ মিঠু দেবনাথ। পরপর বক্তব্য রাখেন প্রনব বিশ্বাস‚ অনুকূল দাস‚ পিনাকী দাস চৌধুরী। বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন‚ “কর্মচারীরা সমাজের বুদ্ধিজীবী অংশের মানুষ‚ আপনারা সমস্ত কিছুই জানেন। বিগত বাম সরকারের আমলে সিঙ্গিছড়া এলাকায় ২০০২ সালের ১৩ ’ই জানুয়ারি‚ বুড়িঘরের দিন যেভাবে এলোপাতাড়ি গুলি চালিয়ে নিরীহ মানুষদের হত্যা করেছে উগ্রবাদীরা সেটা অত্যন্ত নেক্কারজনক ঘটনা। তৎকালীন সময়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার‚ খোয়াই বিধানসভার বিধায়ক প্রয়াত সমীর দেব সরকার‚ তৎসঙ্গে বাম আমলের আরও যারা যারা ছিলেন‚ তাদেরকে এর দায়ভার নিতে লাগবে। খোয়াইতে দিলীপ নাথ শর্ম্মা‚ দীপঙ্কর নাথ শর্ম্মা‚ বাদল দেব‚ নৃপেন্দ্র দেবনাথ এইরকম আরও অগণিত রাজনৈতিক হত্যাকান্ড সংঘটিত হয়েছে বাম আমলে।”

    তিনি আরও বলেন “ তখনকার সময়ে কর্মচারীদের উপর হুলিয়া জারি করা হতো‚ তাদেরকে লেবি দিতে হতো‚ চাঁদাবাজি করা হতো‚ বদলি হুমকি দেওয়া হতো। কিন্তু বর্তমানে বিজেপি সরকার কর্মচারীদের স্বাধীনতা দিয়েছে‚ সময়মতো ডিএ প্রদান করছে। এখন আর কোনও সুযোগ-সুবিধা পেতে কর্মচারীদের আন্দোলন করতে হয় না। এখন আর তাদেরকে বিভিন্ন সমিতির নামে‚ পার্টি ফান্ডের নামে চাঁদা দিতে হয় না। বিজেপি সরকার কর্মচারী বান্ধব একটা সরকার। প্রতিনিয়ত কর্মচারীদের সুযোগ-সুবিধা দিয়ে চলেছে এই সরকার। তাই কর্মচারীদের স্বতঃস্ফূর্ত ভাবে সরকারের উন্নয়নমূখী কাজে সহযোগিতা করতে হবে‚ এগিয়ে আসতে লাগবে।” 

    তারপর সভার সভাপতি অশোক দাস সংক্ষিপ্ত আলোচনা করার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। গোটা সভার কাজ পরিচালনা করেন ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ‚ খোয়াই কমিটির সাংস্কৃতিক সম্পাদক সৌর প্রতিম শর্ম্মা। এইদিন সভায় ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ‚ খোয়াই কমিটির সম্পাদক অমিত দাস‚ সহ-সভাপতি অরুপ দাস‚ অফিস সম্পাদক রক্সন দাস‚ কার্যনির্বাহী সদস্য বরুণ দাস‚ বিষ্ণু গোপ‚ পাপন দেব‚ সৌরভ মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন তৎসঙ্গে উপস্থিত ছিলেন খোয়াই বিধানসভার সর্বস্তরের কর্মচারীরা।

    উল্লেখ্য যে‚ আগামী ১৮ ’ই জানুয়ারি রবিবারে বেলা ১ ’টায় সিঙ্গিছড়া শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মাঠে শহীদদের স্মরণে সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে উপস্থিত থাকতে‚ অংশগ্রহণ করতে খোয়াই বিধানসভার সর্বস্তরের কর্মচারীদের‚ সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন কর্মচারী নেতৃত্বরা।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ১৭ই জানুয়ারি ২০২৬
     

    3/related/default