আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অটো থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধিঃ

    শনিবার সাত সকালে বিলোনিয়া থানার অন্তর্গত পাইখোলা থেকে বালুটিলা যাওয়ার রাস্তায় একটি অটো থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। এদিন সকালে স্থানীয়রা অটোটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হলে বিষয়টি বিলোনিয়া থানায় জানায়। খবর পেয়ে বিলোনিয়া  থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটো থেকে হিজং দেবনাথ নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। তিনি দীর্ঘদিন ধরে ঋণের চাপে জর্জরিত ছিলেন বলে পরিবারের সূত্রে জানা গিয়েছে।এদিকে,  ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ ও প্রাথমিক তদন্ত শুরু করে। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশের প্রাথমিক ধারনা, ওই ব্যক্তি বিষপান করে মৃত্যুর পথ বেছে নিয়েছে।







    akb tv news 

    17.01.2026

     

    3/related/default