আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আচমকা জিবি হাসপাতাল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    সোমবার আচমকা জিবি হাসপাতাল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। জিবি রাজ্যের অন্যতম রেফারেল ও বৃহত্তম হাসপাতাল। এটি ত্রিপুরার অন্যতম মেডিকেল কলেজ হাসপাতালও। এদিন হাসপাতাল পরিদর্শন করে সংবাদ মাধ্যমে তিনি বলেন, জিবি রাজ্যের অন্যতম প্রধান হাসপাতাল। রাজ্যের মানুষ চিকিৎসা পরিষেবার জন্য এখানে আসেন। রোগীদের ভিড় বরাবরই এখানে থাকে। আজ এখানে বিভিন্ন জায়গা ঘুরে দেখি। কোথাও কোন সমস্যা রয়েছে কিনা সেবিষয়ে খোঁজ নিই। আমি পরিকাঠামো, রক্ষণাবেক্ষণ, চিকিৎসকদের উপলব্ধতা, সহযোগী স্টাফ এবং অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে তথ্য নিয়েছি। যেখানেই পুনরুদ্ধার বা মেরামতের প্রয়োজন ছিল আমি সচিবকে নির্দেশ দিয়েছি এবং তাকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণের জন্য বলেছি। সেই সঙ্গে রোগীদের সমস্যা সমাধান করতে বলা হয়েছে। এসব বিষয় যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কিনা সেসব খতিয়ে দেখতে আমি আবারও আসবো। মুখ্যমন্ত্রী আরো বলেন, আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে সমস্ত সমস্যার সমাধান হয়েছে কিনা। আমরা সিভিল হাসপাতাল উদ্বোধন করেছি এবং আমরা এখানে জিবিতেও এটা বাস্তবায়নের পরিকল্পনা করছি। আমরা এটা নিয়ে চিন্তাভাবনা করছি। জিবির পরিকাঠামো শক্তিশালী রয়েছে এবং আমরা চাইলে এটা করতে পারি। সমস্ত বিভাগ পরিদর্শন করা হবে এবং আমি আবার আসব। আমরা মেডিসিন ওয়ার্ডও সংস্কার করছি। জিবি হাসপাতাল পরিদর্শন কালে এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, স্বাস্থ্য অধিকর্তা ডাঃ তপন মজুমদার, জিবি হাসপাতালের মেডিকেল সুপার সহ অন্যান্য আধিকারিক ও সিনিয়র চিকিৎসকরা।





    akb tv news 

    13.07.2026


    3/related/default