আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মেলাঘরে উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ রথযাত্রা উৎসবের প্রস্তুতি।।AKB TV News

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধিঃ

    আগামী ১৬ই জুলাই বিশ্বজুড়ে উদযাপিত হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। ভারতবর্ষের  অন্যান্য রাজ্যের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও সানন্দে পালিত হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। আর এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে রাজ্যের সোনামুড়া মহকুমার মেলাঘরে উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ রথযাত্রা উৎসবের প্রস্তুতি তুঙ্গে। চলছে এখন শেষ তুলির টান। দীর্ঘ ৬২ বছর ধরে চলে আসা মেলাঘরের শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণে রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে ব্যস্ত উদ্যোক্তারা। রথ তৈরি থেকে শুরু করে মন্দিরকে নবরূপে সাজিয়ে তোলা, মেলা প্রাঙ্গণে পসরা নিয়ে বসা দোকানিদের জন্য নির্ধারিত জায়গা প্রস্তুত সবেতেই এখন শুধু ব্যস্ততা। বিগত বছর গুলির মত এ বছরও ১৫ই জুলাই মেলাঘরে রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে শুরু হতে যাওয়া মেলা ও সংস্কৃতি  উৎসবের সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।তাই দু’দিন আগে থেকেই মেলা  প্রাঙ্গনকে সার্বিকভাবে সাজিয়ে তোলার কাজে ব্যস্ত উদ্যোক্তারা।প্রতি বারের ন্যায় এবছরও ৫৮ ফুট  উচ্চতায় তৈরি হচ্ছে জগন্নাথ দেবের রথ। আগামী ১৬ই জুলাই বিকেল তিনটায় হাজারো ভক্তের রশির টানে জগন্নাথ দেব যাবেন মাসির বাড়ি গন্ডিচা মন্দিরে। জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন থেকে পূজার্চনার মাধ্যমে শুরু হয় এই রথ তৈরির কাজ। নয় দিনব্যাপী এই রথযাত্রা উৎসব চলবে। প্রস্তুতি এখন চূড়ান্ত।  





    akb tv news 

    13.07.2026

     


    3/related/default