আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব শুরুll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    ২৩ শে আগস্ট রবিবার থেকে শুরু হয়েছে ঝুলন যাত্রা l তা চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত। অর্থাৎ, একাদশী তিথি থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত এই ঝুলন যাত্রা অনুষ্ঠিত হবে l বৃন্দাবনে রাধা-কৃষ্ণর শৈশব-স্মৃতি, বিশেষতঃ সখা-সখীদের সাথে দোলনায় দোলার প্রেমলীলাকে কেন্দ্র করে দ্বাপরযুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। এর পর থেকে এখনো গৌড়ীয় বৈষ্ণবদের পাশাপাশি সকল রাধাকৃষ্ণ ভক্তরাই ঝুলন যাত্রা ঘটা করে পালন করে। আজ থেকে শুরু হওয়া ঝুলন যাত্রা মহোৎসব আগরতলার ইসকন মন্দির , জগন্নাথ বাড়ি এবং কৃষ্ণ মন্দিরে ঘটা করে পালন করা হচ্ছে। পাশাপাশি অনেক বাড়ি ঘুরে ও ঝুলনযাত্রা মহোৎসব পালন করা হচ্ছে। ৬ দিনব্যাপী এই ঝুলনযাত্রা উৎসবকে ঘিরে আগরতলা ইসকন মন্দিরে ভক্তদের মধ্যে দেখা গেল বিশেষ উৎসাহ উদ্দীপনা।






    akb tv news 

    23.08.2026.

    3/related/default