নিজস্ব প্রতিনিধিঃ
রবিবার অমরপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত ব্রু জনগোষ্ঠীর লোকদের হাতে টুলকিট তুলে দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া সহ অন্যান্যরা।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে বলেন, আত্মনির্ভরতা ও স্বরোজগারের পথে এই উদ্যোগ তাঁদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। এই টুল কিটস বিতরণ করা শুধু মাত্র একটা কর্মসূচি তা ভাবলে ভুল হবে। এটা হল ব্রু যুবাদের আত্ম নির্ভরতার একটা সুযোগ। নিজেদেরকে আর্থ সামাজিক ভাবে প্রতিষ্ঠা করার একটা সুযোগ। রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোন প্রকল্পের সুবিধাভোগীরা যদি এর সুফল সমান ভাবে ভোগ করে তা কাজে লাগান তখনই তা ফলপ্রসূ হয় বলে জানান মুখ্যমন্ত্রী l এদিন হাতে টুল কিটস পেয়ে খুশি তারা l
akb tv news
23.08.2026.

