আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ‘স্পেশাল ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্প'।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    প্রতিরক্ষা মন্ত্রকের উদ্যোগে এবং নর্থইস্ট ত্রিপুরা রাজ্য ১৩ নম্বর এনসিসি ব্যাটালিয়নের সহযোগিতায় আয়োজিত হল ‘স্পেশাল ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্প। এই শিবিরে দেশের প্রায় সবকটি রাজ্য থেকে আসা মোট ৪০০ জন এনসিসি ক্যাডেট সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। শিবিরের কর্মসূচির অংশ হিসেবে ক্যাডেটরা একদিকে যেমন রাজ্যের নানা ঐতিহ্যবাহী স্থান ও ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেন, তেমনি অন্যদিকে অংশ নেন বিভিন্ন দুঃসাহসিক ও বর্ণাঢ্য কার্যক্রমে। এরই ধারাবাহিকতায় রবিবার সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার রাঙ্গামাটিয়ায় অনুষ্ঠিত হয় এক আকর্ষনীয় প্যারাগ্লাইডিং অ্যাক্টিভিটি। আকাশে রঙিন ডানা মেলে ক্যাডেটদের এই উড়াল প্রত্যক্ষ করতে স্থানীয় মানুষ ও উৎসুক জনতার ভিড় জমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৩ নম্বর ত্রিপুরা রাজ্য এনসিসি ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এন. এস. ভাট। তিনি আয়োজনের তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, "এই ধরনের জাতীয় সংহতি শিবিরের মূল উদ্দেশ্য হল আগামী দিনের যুব প্রজন্মকে দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের মধ্যে সুদৃঢ় দেশপ্রেম ও শৃঙ্খলাবোধ জাগিয়ে তোলা।"উল্লেখ্য, দেশজুড়ে আসা ক্যাডেটদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার পাশাপাশি ত্রিপুরা রাজ্যের পর্যটন ও সীমান্ত অঞ্চলের পরিচিতি বৃদ্ধি করতে এই বিশেষ শিবিরটি এক অনন্য ভূমিকা পালন করছে।









    Akb tv news 

    04.10.2026.


     


    • নবীনতর

      ‘স্পেশাল ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্প'।।AKB TV News

    3/related/default