নিজস্ব প্রতিনিধিঃ
৫ই অক্টোবর ভিলেজ নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। এদিকটি সামনে রেখে রবিবার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি দিন তার প্রতিক্রিয়ায় বলেন ভোটের ফল প্রকাশের পরবর্তী সময় হিংসা একেবারেই কাম্য নয়। একদিন তিনি আশা প্রকাশ করেন এন ডিএ জোট প্রায় ৯০ শতাংশের কাছাকাছি জয়ী হবে। এদিন তিনি পুরো এলাকার উন্নয়ন নিয়োগ তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সংবাদমাধ্যমে মতবিনিময়ে তিনি জানান আগে পূরনিগম এলাকার অবস্থা কেমন ছিল এটা সবারই জানা। তবে বর্তমান সরকার পুরনো গম এলাকার বিভিন্নভাবে উন্নয়নের কাজ করে চলেছে। বিভিন্ন অলি গলিতে যেমন কংক্রিটের রাস্তা নির্মাণ করা হচ্ছে তেমনি বিভিন্ন জলাশয় গুলির সংস্কার সাধনা করা হচ্ছে। আগামী দিনও তা জারি থাকবে। এছাড়া বিদ্যুৎ পানীয় জলের ব্যবস্থা সব বিভিন্ন দিকে যেমন কাজ করা হচ্ছে তেমনি পুরো এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার কাজও সরকার গুরুত্ব দিয়ে করে যাচ্ছে। এ প্রসঙ্গে এদিন তিনি বিরোধীদের নিশানা করেন। তিনি বলেন বিরোধীরা শুধু সমালোচনার জন্যই সমালোচনা করছে। কিন্তু উন্নয়নের কাজ জনগণ দেখছেন। জনগণ বিরোধীদের এর উপযুক্ত জবাব দেবে। এদিন তিনি আরও বলেন জনগণ তাদের প্রয়োজনীয় পরিষেবা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ড অফিস থেকে পেয়ে যাচ্ছেন। জনগণ তাদের মৌলিক পরিষেবা গুলো খুব সহজেই পুরো নিগমের বিভিন্ন অফিসে পেয়ে যাচ্ছে। আগে যা দালালের মাধ্যমে হত বলে তিনি মন্তব্য করেন। বর্তমান সরকারের সময় এ ধরনের কোন কিছু নেই এবং তা গন্য করা হয় না বলে পরিষ্কার বার্তা দেন তিনি।
Akb tv news
04.10.2026.

