আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে বার বার বিভিন্ন দেশের নাগরিকদের পরামর্শ।। AKB TV NEWS

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে উদ্বিগ্ন ভারত। জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে বার বার বিভিন্ন দেশের নাগরিকদের পরামর্শ দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তাও তারই অংশ। সম্প্রতি প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন, যাতে অনলাইন ক্লাস ও বাড়ি থেকে কাজের ব্যবস্থা করা হয়। এক বছর সোনা কেনার ক্ষেত্রেও রাশ টানতে বলেছেন নরেন্দ্র মোদী। তবে শুধু এদেশে নয়, একাধিক দেশে ইতিমধ্যেই চালু করা হয়েছে ওয়ার্ক ফ্রম হোম, কমানো হয়েছে গাড়ির গতি।বিশ্বের কমপক্ষে ৪০টি দেশ জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ এনেছে। কোথাও কোথাও শুল্ক কমানো হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে যান চলাচলও নিয়ন্ত্রণ করা হয়েছে। তিনটি দেশে রান্নার গ্যাস ও রান্নার তেল ব্যবহার সরাসরি কমানো হয়েছে। সেই সব দেশে সিলিন্ডার অর্ধেক ভরা বা পিএনজি ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে।









    akb tv news 

    12.05.2026

    3/related/default