নিজস্ব প্রতিনিধিঃ
প্রতি বছরের মত এবছরও রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের অন্দরমহলের মঙ্গলচণ্ডী
মন্দিরে মঙ্গলচণ্ডী পূজা অনুষ্ঠিত হয়। বৈশাখ মাসের শেষ মঙ্গলবার মঙ্গলচণ্ডী পূজা করা
হয়ে থাকে। তাই এদিন সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। পূজা-অর্চনা
ও প্রার্থনায় অংশ নেন অসংখ্য পূর্ণার্থী। ইতিহাস অনুযায়ী, ত্রিপুরার রাজ পরিবারের
অন্যতম মহারানী তুলসীবতী স্বপ্নাদেশ পেয়ে এই মঙ্গলচণ্ডীর ঘট প্রতিষ্ঠা করেছিলেন। সেই
সময় থেকেই আগরতলার রাজবাড়ির অন্দরমহলে প্রতি বৈশাখ মাসে ধারাবাহিকভাবে এই পূজা পালিত
হয়ে আসছে।স্থানীয়দের কাছে এই পূজা বিশেষ ধর্মীয় ও ঐতিহ্যবাহী গুরুত্ব বহন করে। তাই
প্রতি বছর বৈশাখের প্রতিটি মঙ্গলবার ভক্তদের ব্যাপক সমাগম দেখা যায় এই মন্দিরে। মঙ্গল
চণ্ডী পূজা প্রায় ৫০০ বছরেরও বেশি পুরনো পুজা বলে জানালেন মন্দিরের পুরোহিত।
akb tv news
12.05.2026

