আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কলকাতা হাইকোর্টে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ফের কলকাতা হাইকোর্টে হাজির হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে কুণাল ঘোষ ও দোলা সেনকে সঙ্গে নিয়ে হাইকোর্টে যান মমতা। কোনও আগাম বার্তা ছাড়াই তিনি পৌঁছে যান এদিন। গাড়ি থেকে নেমে সোজা চলে যান ভিতরে। সংবাদ মাধ্যমের সামনে কোনও কথা বলেননি তিনি। বিধানসভা ভোটের ফল প্রকাশের পর ভোট পরবর্তী অশান্তির মামলায় সওয়াল করতে হাইকোর্টে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর এবার গেলেন ফলাফল নিয়ে মামলা করতে। জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা করতেই এদিন আদালতে গিয়েছিলেন তিনি। ২০২৬-এ ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১৫ হাজার ভোটের মার্জিনে পরাজিত হন তিনি। ওই কেন্দ্র থেকেই ১৫,১০৫ ভোটের ব্যবধানে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হন শুভেন্দু অধিকারী। সেই ফলাফলকে চ্যালেঞ্জ করেই এদিন মামলা করেন মমতা। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেন তিনি। ২০২১- এ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যাওয়ার পরও মামলা করেছিলেন মমতা। সেই মামলার নিষ্পত্তি হয়নি এখনও। আর এবার ফল প্রকাশের পর মমতা বার বার বলেছেন, “আমি হারিনি।” মুখ্যমন্ত্রী পদে ইস্তফাও দেননি তিনি। এবার সরাসরি মামলা করলেন মমতা।

     






    akb tv news 

    16.06.2026


    3/related/default