আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    দীর্ঘ ১২ বছরের কার্যকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোট ৩৩টি আন্তর্জাতিক সম্মানে ভূষিত হলেন।প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সঙ্গে রাষ্ট্রীয় সম্মান যেন এক প্রকার সমার্থক হয়ে গিয়েছে। বর্তমানে তিনি রয়েছেন স্লোভাকিয়া সফরে। প্রধানমন্ত্রীকে সেদেশে বরণ করে নেওয়া হয় রুটি ও লবণ দিয়ে। এবার নরেন্দ্র মোদির হাতে তুলে দেওয়া হল সেদেশের সর্বোচ্চ সম্মান ‘দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’। গত ১২ বছর ধরে তিনি রয়েছেন ভারতের প্রধানমন্ত্রীর কুর্সিতে। রাষ্ট্রপ্রধান হিসাবে একের পর এক বিভিন্ন দেশে সফর করেছেন। সেসব দেশে বিরাট সম্মান পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাধিক দেশের সর্বোচ্চ সম্মান তুলে দেওয়া হয়েছে তাঁর হাতে। শুরুটা হয়েছিল ২০১৬ সালে সৌদি আরবের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘কিং আব্দুল আজিজ সাশ’-এর মাধ্যমে। তার দু’বছর পর ‘গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন’ সম্মান তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রীর হাতে। ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরশাহির সর্বোচ্চ নাগরিক সম্মান ‘অর্ডার অফ জায়েদ’ প্রদান করা হয় ভারতের প্রধানমন্ত্রীকে। একই দিনে বাহরাইনের ‘কিং হামাদ অর্ডার অফ দ্য রেনেসাঁ’ সম্মান পান তিনি। রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান ‘অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোসল’, মার্কিন যুক্তরাষ্ট্রের ‘লিজিয়ন অফ মেরিট’ থেকে শুরু করে ফ্রান্সের ‘গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার’, গায়ানার ‘অর্ডার অফ এক্সিলেন্স’-সবই পেয়েছেন নরেন্দ্র মোদি। বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত হন নরেন্দ্র মোদি। চলতি বছর এই নিয়ে তৃতীয় সম্মান পেলেন তিনি। ইজরায়েলের ‘মেডেল অফ দ্য কেনেসেট’ এবং সুইডেনের ‘রয়্যাল অর্ডার অফ পোলার স্টার’ পেয়েছিলেন। এবার তাঁর মুকুটে যোগ হল স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মান। নতুন সম্মান পেয়ে এক্স হ্যান্ডেলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। লিখেছেন, ‘বাতিস্লাভায় ‘দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’ পেয়ে আমি সম্মানিত। স্লোভাকিয়ার মানুষ এবং সরকারকে কৃতজ্ঞতা জানাই। তবে এই সম্মান ভারতের ১৪০ কোটি মানুষের জন্য। ভারত এবং স্লোভাকিয়ার বন্ধুত্বের কাছে আমার এই সম্মান উৎসর্গ করলাম।’

     







    akb tv news 

    16.06.2026



    3/related/default