আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রেসক্রিপশন ছাড়া আর কেনা যাবে না কফ সিরাপ।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্র। এবার থেকে কাশির সিরাপ তথা কফ সিরাপ কিনতে গেলে অবশ্যই দেখাতে হবে প্রেসক্রিপশন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তি পেশ করে এই নির্দেশ দেওয়া হয়েছে। ড্রাগ আইন, ১৯৪৫-এর নতুন সংশোধনীর মাধ্যমে এই নিয়ম বলবৎ করা হয়েছে। প্রসঙ্গত, কাশির সিরাপ ‘কোল্ডরিফ’ ব্যবহারের ফলে মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা এবং রাজস্থানের সিকার এলাকায় পর পর শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য দেখা গিয়েছিল দেশে। দেশের তামিলনাড়ু, রাজস্থান, মধ্যপ্রদেশ, কেরল, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশে ওই ওষুধ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তামিলনাড়ু ড্রাগ কন্ট্রোল বিভাগের একটি পরীক্ষায় ধরা পড়ে, এই কাশির সিরাপে রয়েছে ৪৮.৬ শতাংশ ‘ডাইথিলিন গ্লাইকল’ ও ইথিলিন গ্লাইকল নামের বিশেষ রাসায়নিক, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। সব মিলিয়ে গোটা ঘটনায় সাধারণভাবে ব্যবহৃত  তরল ওষুধ নিয়ে প্রশ্ন ওঠে। সিরাপ জাতীয় ওষুধের উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে কঠোর তদারকি ও অধিকতর কড়াকড়ি পরীক্ষার দাবি নতুন করে জোরালো হয়ে ওঠে। এই পরিস্থিতিতে এবার এই পদক্ষেপ করল কেন্দ্র।






    akb tv news 

    16.06.2026


    3/related/default