আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবিরে মন্ত্রী।। স্কুলে কম্পিউটার সামগ্রী বিতরণ।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    একটি বেসরকারি সংস্থার অষ্টম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার ইন্দ্রনগরস্থিত আইটি ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। একই সঙ্গে সংস্থার কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় দুটি বিদ্যালয়ে কম্পিউটার সামগ্রীও বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন আইটি বিভাগের অধিকর্তা, সংস্থার অধিকর্তা দেবাশীষ ধর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংস্থার CSR তহবিল থেকে দুটি স্কুলে কম্পিউটার সামগ্রী তুলে দেওয়া হয়। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাত ধরে এই সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ত্রিপুরা বর্তমানে অনেকটাই এগিয়ে গিয়েছে। রাজ্যে আইটি খাতের বিকাশের ফলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। তিনি আরও বলেন, রাজ্যের যুবসমাজকে অধিক সংখ্যায় আইটি শিল্পের সঙ্গে যুক্ত করার জন্য উদ্যোগ বাড়াতে হবে এবং আরও বেশি আইটি সংস্থাকে রাজ্যে বিনিয়োগে উৎসাহিত করতে হবে। এদিন রক্তদান শিবিরে সংস্থার কর্মী ও স্বেচ্ছাসেবীরা উৎসাহের সঙ্গে রক্তদান করেন।

     







    akb tv news 

    20.06.2026

    3/related/default