নিজস্ব প্রতিনিধিঃ
তৃনমূলের পর এবার শিব
সেনার ভাঙা ঘরে ফের ভাঙন লেগেছে। বিদ্রোহের আগুনে জ্বলছে উদ্ধব ঠাকরের শিব সেনা।
এই ডামাডোলের মাঝেই শনিবার ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
অমিত শাহ। তাঁর বার্তা, শিব সেনায় এখন আর আলাদা করে কোনও শিবির অবশিষ্ট নেই। একনাথ
শিণ্ডের নেতৃত্বাধীন দলটিই আসল ও একমাত্র শিব সেনা। মারাঠা রাজনীতিতে ‘অপারেশন
টাইগার’ ও উদ্ধব শিবিরের ৬ সাংসদ বিদ্রোহী হওয়ার মাঝে শাহের এই বার্তা যথেষ্ট
তাৎপর্যপূর্ণ।শনিবার মহারাষ্ট্রের কোলাপুরে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে বক্তব্য রাখার আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী
দেবেন্দ্র ফড়ণবিসকে ধন্যবাদ জানান শাহ। এরপর উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে
ধন্যবাদ জানাতে গিয়ে তিনি বলেন, “আগে শিব সেনা বোঝাতে হলে শিণ্ডে শিবির বলে
আলাদাভাবে উল্লেখ করতে হত। এখন আর কোনও শিবির অবশিষ্ট নেই। শিব সেনা এখন একটাই।”
বলার অপেক্ষা রাখে না অমিত শাহের এই বার্তা কোনও রাজনৈতিক মন্তব্য নয়, বরং উদ্ধব
ঠাকরে শিবিরে চলমান অস্থিরতাকে কটাক্ষ।
akb tv news
20.06.2026

