আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ১৭ই জুলাই প্রধানমন্ত্রী ভারতের দ্বিতীয় স্লিপার বন্দে ভারত ট্রেন—'সন্ত রবিদাস এক্সপ্রেস'-এর সূচনা করবেন।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    আগামী ১৭ই জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী ও ছেহার্টার মধ্যে ভারতের দ্বিতীয় স্লিপার বন্দে ভারত ট্রেন—'সন্ত রবিদাস এক্সপ্রেস'-এর যাত্রার সূচনা করবেন। ‘স্লিপার বন্দে ভারত’ ট্রেনটি উত্তর প্রদেশের বারাণসীর সঙ্গে পাঞ্জাবের অমৃতসরের নিকটবর্তী ছেহার্টার সংযোগ স্থাপন করবে। এরফলে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তঃনগর রেল করিডোর দিয়ে পূর্ব উত্তর প্রদেশ ও পাঞ্জাবের মধ্যে রাত্রিকালীন রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে। ১৪৬২৪ নম্বর ট্রেনটি (ছেহার্টা থেকে বারাণসী) প্রতি বুধবার, শুক্রবার ও রবিবার দুপুর ২:০৫-এ ছাড়বে। ১৪৬২৩ নম্বর ট্রেনটি  (বারাণসী থেকে ছেহার্টা) প্রতি বৃহস্পতিবার, শনিবার ও সোমবার সন্ধ্যা ৭:০৫-এ ছাড়বে —অর্থাৎ উভয় দিকেই ট্রেনটি সপ্তাহে তিনবার চলাচল করে। স্লিপার বন্দে ভারত জৌনপুর সিটি, সুলতানপুর, লখনউ, শাহজাহানপুর, বেরেলি, মোরাদাবাদ, সাহারানপুর, আম্বালা ক্যান্ট, লুধিয়ানা, জলন্ধর সিটি এবং অমৃতসর-এ থামবে — যা উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং পাঞ্জাব জুড়ে প্রধান শহরগুলিকে সংযুক্ত করবে। রেলওয়ে বোর্ডের তথ্য অনুযায়ী, ট্রেনটির প্রাথমিক রক্ষণাবেক্ষণের কাজ করা হবে এই পরিষেবার পশ্চিম প্রান্তিক স্টেশন ‘ছেহার্টা’-তে। দীর্ঘ দূরত্বের নৈশকালীন যাত্রার জন্য ভারতের ‘স্লিপার বন্দে ভারত’ নেটওয়ার্ক সম্প্রসারণের ক্ষেত্রে এই পরিষেবা চালু হওয়া আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।এখন ভারতের দ্বিতীয় স্লিপার বন্দে ভারত ট্রেনের অপেক্ষায় দিন গুনছে সকলে।






    akb tv news 

    14.07.2026

     

    3/related/default