আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দীর্ঘ কয়েক মাস ধরে বন্ধ নীলকান্ত পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি।। জনমনে ক্ষোভ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    লংতরাইভ্যালি মহকুমার গয়নামা নীলকান্ত পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি দীর্ঘ কয়েক মাস ধরে বন্ধ থাকায় এলাকার শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা ও অন্যান্য পরিষেবা ব্যাহত হচ্ছে। স্থানিয়দের তরফে এমনটাই অভিযোগ উঠেছে। তাতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, কেন্দ্রটিতে শিক্ষার্থী, শিক্ষিকা ও হেলপার থাকা সত্ত্বেও নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে না। তাদের দাবি, দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা মল্লিকা চাকমা দীর্ঘদিন ধরে কেন্দ্রটি নিয়মিত চালাচ্ছেন না। বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কোন কার্যকরি ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি করেন তারা। তাদের বক্তব্য, সরকারিভাবে বেতন প্রদান করা হলেও শিশুদের নিয়মিত শিক্ষা ও অঙ্গনওয়াড়ির পরিষেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে। তাই এলাকাবাসীর দাবি, শিশুদের স্বার্থে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক দফতরের তরফে।






    akb tv news 

    14.07.2026


    3/related/default