আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রভু বাড়ি ও মধ্যপাড়ার পুকুর সংস্কার কাজ পরিদর্শন করলেন মেয়র।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    শহরের জলাশয়গুলির সৌন্দর্যায়ন ও উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মঙ্গলবার প্রভু বাড়ির পুকুর ও মধ্যপাড়ার পুকুর সংস্কার কাজ পরিদর্শন করেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার।পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট এলাকার কর্পোরেটর রত্না দত্ত। দুই পুকুরের সংস্কার কাজের অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত ও গুণগত মান বজায় রেখে কাজ শেষ করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশ দেন মেয়র।মধ্যপাড়ার পুকুর পরিদর্শনের সময় এলাকাবাসীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চলমান সংঘের প্রতিনিধি ও বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় পাল। এছাড়াও চলমান সংঘ ক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। তাঁরা এলাকাবাসীর বিভিন্ন মতামত ও প্রস্তাব মেয়রের কাছে তুলে ধরেন।মেয়র দীপক মজুমদার জানান, শহরের পুকুরগুলির সংস্কার ও সৌন্দর্যায়নের মাধ্যমে পরিবেশের উন্নয়নের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জন্য আরও পরিচ্ছন্ন ও আকর্ষণীয় পরিকাঠামো গড়ে তোলাই পুর নিগমের লক্ষ্য। দ্রুত কাজ সম্পন্ন করে এলাকাবাসীর ব্যবহারের জন্য পুকুরগুলি প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। 







    akb tv news 

    14.07.2026

    3/related/default