আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    তফসিলি জাতি কল্যাণ দপ্তরের রাজ্যস্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত।।AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধিঃ

    ২০২৬-২৭ অর্থবর্ষে তফসিলি জাতি কল্যাণ দপ্তরের অধীনে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করতে বুধবার রাজ্য অতিথিশালায় রাজ্যস্তরে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তফসিলি জাতি কল্যাণ দফতরের মন্ত্রী সুধাংশু দাস।সভায় উপস্থিত  ছিলেন দপ্তরের ডিডব্লিউও, ডিইওএস , এসডিডব্লিউও এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের আধিকারিকরা।বৈঠকে প্রি-ম্যাট্রিক স্কলারশিপ , পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির প্রি-ম্যাট্রিক বৃত্তি, মেধা পুরস্কার, প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা , বোর্ডিং হাউসের মেরামত ও পরিদর্শন, উপবৃত্তি প্রদান সহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।এছাড়াও বিভিন্ন প্রকল্পের অধীনে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা, নিউক্লিয়াস বাজেটের বাস্তবায়ন এবং তফসিলি জাতি ও তফসিলি জনজাতির ওপর নৃশংসতা প্রতিরোধ আইন বাস্তবায়নসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।সভায় মন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের প্রকল্পগুলির কার্যকর ও সময়মত বাস্তবায়ন নিশ্চিত করার পাশাপাশি উপভোক্তাদের কাছে সরকারি সুবিধা দ্রুত পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।






    akb tv news 

    01.07.2026

     

    3/related/default