আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ‘বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন প্রকল্প কার্যকর।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    দেশের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে বড় পরিবর্তন। ১লা জুলাই বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হল ‘বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) প্রকল্প। এর ফলে প্রায় দু’দশক ধরে চালু থাকা ১০০ দিনের কাজের প্রকল্প (MGNREGA)-এর জায়গা নিল নতুন ভিবি-জি রাম জি। কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন প্রকল্পে রাজ্যভিত্তিক অদক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা থেকে ৪০৯ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা-সহ ২১টি রাজ্যে দৈনিক মজুরি ধার্য করা হয়েছে ৩০০ টাকা। অন্যদিকে সর্বোচ্চ ৪০৯ টাকা মজুরি পাবেন হরিয়ানার শ্রমিকরা। কেরলে দৈনিক মজুরি ৪০১ টাকা এবং গোয়ায় ৪০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সিকিমের তিনটি বিশেষ গ্রাম পঞ্চায়েতে শ্রমিকদের দৈনিক ৪৫০ টাকা করে দেওয়া হবে। নতুন মজুরি কাঠামোয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, অসম, ত্রিপুরা, নাগাল্যান্ড-সহ উত্তর ও উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ১৫ শতাংশের বেশি বৃদ্ধি হয়েছে বলে দাবি কেন্দ্রের। তবে কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার মত দক্ষিণের রাজ্যগুলিতে মজুরি বৃদ্ধি তুলনামূলকভাবে কম।





    akb tv news 

    01.07.2026


    3/related/default