আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভারী বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ সড়ক।।জেলা প্রশাসনের নির্দেশ।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    একটানা ভারী বৃষ্টিপাতের ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ায় পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন বাসিন্দা ও যাত্রীদের কাটখাল বাঁধ এবং দুর্গাচৌমুহানি থেকে প্রগতি রোডের পিছন দিক পর্যন্ত সড়ক ব্যবহার না করার জন্য জনসাধারণের উদ্দেশে সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে।পশ্চিম ত্রিপুরার জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর ডঃ বিশাল কুমারের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টানা বৃষ্টির কারণে উল্লিখিত দুটি পথ  অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ হয়ে পড়েছে। বাঁধ ধসে পড়া, তীব্র জলাবদ্ধতা এবং বৃষ্টিজনিত অন্যান্য বিপদের আশঙ্কা থাকায় পথচারী ও যানবাহনের চলাচল থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০০৫-এর ২৬, ৩০ ও ৩৪ ধারার আওতায় এই নির্দেশ জারি করা হয়েছে। এসব ধারা অনুযায়ী জরুরি পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে।এদিকে, প্রগতি বিদ্যাভবনের পেছনের অংশে দুটি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের উদ্যোগে ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় বালুর বস্তা ফেলে অস্থায়ী সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসন সকলকে বিকল্প সড়ক ব্যবহার করার এবং প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে কর্পোরেটর অভিষেক দত্ত জানান যে  ভারী বৃষ্টির জন্য জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী সময় এই বাঁধ মেরামত কিংবা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে বর্তমানে প্রশাসন অতি দ্রুততার সঙ্গে বাঁধের ক্ষয়ের জায়গায় বালুর বস্তা ফেলে তা মেরামত করেছে। জনগণের চিন্তার কোন কারন নেই। প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত নজরদারী করা হচ্ছে। 





    akb tv news 

    13.07.2026

    3/related/default