আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভারি বর্ষণের জেরে দুই জেলায় স্কুল বন্ধের সিদ্ধান্ত বিদ্যালয় শিক্ষা দপ্তরেরঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আগরতলা,আরশিকথাঃ


    ভারি বৃষ্টিপাতের দরুন পশ্চিম ও সিপাহীজলা জেলার সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে । শিক্ষা দপ্তরের অধিকর্তা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনামা জারি করেছেন।


    মৌসুমী বায়ু  অতিমাত্রায় সক্রিয় রয়েছে রাজ্যে। এর ফলে রাজ্যের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত চলছে। বিমানবন্দর স্থিত আবহাওয়া দপ্তর থেকে রবিবার রাজ্যের ৫ জেলায় ভারি বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছিল ।পশ্চিম ত্রিপুরা জেলা ,খোয়াই, সিপাহীজলা ,গোমতী এবং দক্ষিণ - এই পাঁচ জেলার জন্য আইএমডির পক্ষ থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয় ।সেই মতো সংশ্লিষ্ট জেলাগুলিতে চলছে বৃষ্টিপাত ।


    বৃষ্টিপাতের ফলে সংশ্লিষ্ট জেলাগুলির নদী এবং জলাশয়গুলিও জলে পরিপূর্ণ হয়ে রয়েছে ।বিভিন্ন স্থানে রাস্তার উপর জল জমে গেছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে সোমবার পশ্চিম জেলা এবং সিপাহীজলা জেলার সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ।রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের আধিকারিক এক বিবৃতিতে পশ্চিম এবং সিপাহীজলা জেলার স্কুলগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। সেই মতো সোমবার বিভিন্ন বিদ্যালয়ে PA-1 পরীক্ষাও স্থগিত রাখা হয়েছে ।ছাত্র-ছাত্রীদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ।এদিকে বৃষ্টিপাত নিয়ে আইএমডি'র আগরতলা শাখার সাথে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ  জানায়  মৌসুমী বায়ুর প্রবাহে রাজ্যে বৃষ্টিপাত চলছে ।বর্তমান সময়ে সমগ্র ত্রিপুরা রাজ্যে এই মৌসুমী বাযু সক্রিয় রয়েছে ।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ১৩ই জুলাই ২০২৬
     

    3/related/default