আগামী তিনদিনের জন্য পশ্চিম জেলা এবং সিপাহীজলা জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির কমলা সর্তকতা জারি করল আবহাওয়া দপ্তর । অন্যান্য জেলাগুলিতেও ভারি বর্ষণের হলুদ সতর্কতা জারি করা হয়েছে । মৌসুমী বায়ু প্রবাহের সক্রিয়তা এবং বাংলাদেশের বায়ু প্রবাহে সক্রিয় সার্কুলেশনের প্রভাবে এই সতর্কতা বলে জানিয়েছেন আইএমডির আগরতলা শাখার অধিকর্তা ডঃ পার্থ রায়।
গত দুইদিন ধরে রাজ্যে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু প্রবাহ ।এর উপর বাংলাদেশে একটি সার্কুলেশন সক্রিয় রয়েছে। এই দুই এর প্রভাবে গত দুইদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হয়েছে।গত ২৪ ঘন্টায় রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলায় সর্বাধিক ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সিপাহীজলা জেলায় বৃষ্টিপাত হয়েছে ১১৬ মিলিমিটার ।এদিন ইন্ডিয়ান মেট্রো লজিক্যাল ডিপার্টমেন্ট এর আগরতলা শাখার আধিকারিক ডক্টর পার্থ রায় এই তথ্য জানিয়েছেন ।তিনি জানান ,আগামী তিনদিন রাজ্যে আরো বেশি সক্রিয় থাকবে মৌসুমী বায়ু প্রবাহ। এই কারণে আগামী তিনদিন পশ্চিম এবং সিপাহীজলা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সর্তকতা জারি করা হয়েছে। পাশাপাশি অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে সচিবালয় থেকে রাজ্যের বিভিন্ন মহকুমা এবং জেলা প্রশাসনের সাথে বর্ষণজনিত পরিস্থিতি নিয়ে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। রাজ্যের পূর্ব চিহ্নিত বিভিন্ন শেল্টার হাউস গুলি নিয়েও সতর্ক রয়েছে প্রশাসন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
১৩ই জুলাই ২০২৬

