আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রাকৃতিক দুর্যোগে পিছিয়ে গেলো বছর বাঁচাও পরীক্ষাঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


    ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষার সোমবারের পরীক্ষাগুলি বাতিল করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণেই সোমবারের পরীক্ষা বাতিল করা হয় ।


    সোমবার বছর বাঁচাও পরীক্ষায় উচ্চমাধ্যমিকের তিনটি বিষয়ের পরীক্ষা ছিল। এই বিষয়গুলি হলো অংক, ভূগোল এবং শিক্ষাবিজ্ঞান। সোমবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারি বর্ষণ চলতে থাকায়  পর্ষদের সভাপতির কাছে বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষা বাতিলের অনুরোধ জানিয়ে ফোন আসছিল। পরে শিক্ষা দপ্তরের অধিকর্তা এবং কয়েকটি জেলার জেলা শাসকও প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষা বাতিল করা হলে ভালো হবে বলে পর্ষদ সভাপতিকে ফোনে জানান। এরপরই সকাল দশটা নাগাদ এ দিনের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ।


    সোমবারের বাতিল পরীক্ষাগুলি আগামী ১৫ জুলাই একই সময়ে গ্রহণ করা হবে । পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী এই সংবাদ জানিয়েছেন।  ৬ জুলাই থেকে সারা রাজ্যের ২৬ টি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা শুরু হয় ।ইতিমধ্যেই ১০ জুলাই মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা সম্পন্ন হয়েছে ।


    মঙ্গলবার ১৪ জুলাই উচ্চমাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা সম্পন্ন হয়ে যাওয়ার কথা ছিল । সোমবার প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করায় আগামী বুধবার এই পরীক্ষা সম্পন্ন হবে। এবছর উচ্চ মাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৫৭০ জন।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ১৩ই জুলাই ২০২৬
     

    3/related/default