চিকিৎসা শুরু হল কমলপুরের ইপ্সিতার । জি বি হাসপাতালে সোমবার থেকে তার চিকিৎসা শুরু হয় ।কমলপুরের কলাছড়ি গ্রামের ছোট্ট ঈপ্শীতা নমশূদ্রের পরিবার রবিবার প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের সাথে সাক্ষাৎ করে তাঁর অসুস্থতার বিষয়টি অবগত করেন l সোমবার শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ সঞ্জীব দেববর্মা, নিউরোলজি বিভাগের ডাঃ আবির লাল নাথ, ডাঃ অর্পণ মিত্র এর যৌথ পর্যবেক্ষণে জরুরি ভিত্তিতে তাঁর উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করানো হয়েছে l
প্রাথমিক পর্যবেক্ষণ ও স্বাস্থ্য নিরীক্ষনের ভিত্তিতে শিশুটির শারীরিক বিভিন্ন সমস্যা সনাক্ত করে, চিকিৎসকরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। প্রতিমা ভৌমিক বলেন, আমার পূর্ণ বিশ্বাস, মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদে ও সবার স্নেহ প্রার্থনায় ছোট্ট ইপ্সিতা দ্রুত সুস্থ হয়ে উঠবে। জিবি হাসপাতালের ডাক্তাররা সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন মেয়েটিকে সুস্থ করে তোলার জন্য । ইতিমধ্যে অনেকেই ইপ্সিতার জন্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৩ই জুলাই ২০২৬

.jpg)
