আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বাকি জীবনটা স্বাধীন ভাবেই কাটাতে পারবেন তিনি।। সুপ্রিম কোর্ট।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    তাঁর বয়স প্রায় ১০৫ বছর। জীবনের প্রায় শেষ কিনারায় দাঁড়িয়ে মুক্তির স্বাদ পেলেন মালদহের বৃদ্ধ রসিকচন্দ্র মন্ডল। দীর্ঘ বছর ধরে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেয়েছিলেন মালদহের বাসিন্দা রসিকচন্দ্র মণ্ডল। কিন্তু তাঁর যা বয়স এবং শারীরিক অবস্থা, সেদিকে নজর দিয়েই এবার ওই বৃদ্ধের সাজা মকুব করল সুপ্রিম কোর্ট। শনিবার শীর্ষ আদালত জানায়, তাঁকে আর জেলে ফিরতে হবে না। বাকি জীবনটা স্বাধীন ভাবেই কাটাতে পারবেন তিনি।প্রসঙ্গত, ১৯৮৮ সালে সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে নিজের ভাই সুরেশ মণ্ডলকে খুনের অভিযোগ ছিল মালদহের বাসিন্দা রসিকচন্দ্র মণ্ডলের বিরুদ্ধে। সেই মামলায় ১৯৯৪ সালে তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। দীর্ঘ সময় জেলে থাকার পর ২০১৮ সালে তাঁর করা  আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রসিকচন্দ্র  মণ্ডল। শীর্ষ আদালতও সাজা বাতিল করেনি। তবে বয়স বৃদ্ধির সঙ্গে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ২০২০ সালে ৯৯ বছর বয়সে ফের তিনি আগাম মুক্তির আবেদন করেন।২০২১ সালের মে মাসে এই আবেদনের ভিত্তিতে পশ্চিমবঙ্গ সরকারের কাছে জবাব চায় সুপ্রিম কোর্ট। এরপর ২০২৪ সালের নভেম্বর মাসে তাঁকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়। সেই সময় থেকে জেলের বাইরে ছিলেন ওই বৃদ্ধ। শনিবার প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার সঙ্গে মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি করে। শীর্ষ আদালত জানায়, রসিকচন্দ্রের বয়স বিবেচনা করে তাঁর যাবজ্জীবন সাজার বাকি সময়টুকু আর ভোগ করতে হবে না। আদালতের এই রায়ে এখন স্বস্তিতে রসিকচন্দ্র মন্ডল ও তার পরিবার।







    akb tv news 

    22.08.2026





    ছবি-নেট থেকে সংগৃহীত। 





    3/related/default