আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ত্রিপুরা ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ইলেকট্রিক অটোর অবাধ চলাচলের কারণে যানজটের সমস্যা ক্রমশ বাড়ছে। যানজট নিয়ন্ত্রণ এবং শহরের যান চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে শুক্রবার আগরতলায় বিশেষ অভিযান চালায় ত্রিপুরা ট্রাফিক পুলিশ। অভিযান চলাকালীন শহরের বিভিন্ন এলাকা থেকে প্রচুর সংখ্যক ইলেকট্রিক অটো আটক করা হয়। পরে আটক অটো চালকদের সঙ্গে কথা বলেন ট্রাফিক পুলিশ সুপার। শহরের যানজট নিয়ন্ত্রণে নির্দিষ্ট নিয়ম মেনে অটো চলাচলের বিষয়েও চালকদের সতর্ক করা হয়।তবে পুলিশের এই অভিযানে ক্ষোভ প্রকাশ করেন একাংশ ইলেকট্রিক অটো চালক। তাদের প্রশ্ন, শহরের অন্যান্য যানবাহন চলাচল করতে পারলে ইলেকট্রিক অটো শহরের রাস্তায় চলাচল করতে পারবে না কেন? এই বিষয়কে কেন্দ্র করে এক পর্যায়ে ট্রাফিক পুলিশ ও অটো চালকদের মধ্যে বচসার পরিস্থিতি তৈরি হয়। অটো চালকদের দাবি, তাদেরও জীবিকা নির্বাহের জন্য শহরের বিভিন্ন এলাকায় যাত্রী পরিবহন করতে হয়। তাই হঠাৎ করে শহরের বিভিন্ন রাস্তায় ইলেকট্রিক অটো চলাচলে বাধা দেওয়ার পরিবর্তে প্রশাসনের উচিত নির্দিষ্ট রুট ও নিয়ম ঠিক করে দেওয়া। অন্যদিকে ট্রাফিক পুলিশ সুপারের বক্তব্য, শহরের যানজট নিয়ন্ত্রণে নিয়ম মেনে যান চলাচল  নিশ্চিত করাই এই অভিযানের মূল উদ্দেশ্য। এদিনের অভিযানকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনা তৈরি হলেও পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।শহরের যানজট নিয়ন্ত্রণে প্রশাসন ও অটো চালকদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে স্থায়ী সমাধান কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর শহরবাসীর।






    akb tv news 

    21.08.2026

     


    • নবীনতর

      ত্রিপুরা ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান।।AKB TV News

    3/related/default