আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    উৎসবের মরশুমে চিনি সরবরাহ স্বাভাবিক রাখতে একাধিক পদক্ষেপ কেন্দ্রের।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    গত কয়েক সপ্তাহে দেশে চিনির দাম বেড়েছে হু হু করে। গত ২০ জুলাই প্রতি কেজি চিনির দাম ছিল ৪৮ টাকা ১৮ পয়সা। যা ২০ আগস্ট বেড়ে হয়েছে ৫৫ টাকা ৭০ পয়সা। পরিস্থিতির উপর কেন্দ্র সরকার কড়া নজর রাখছে। উৎসবের মরশুমে সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত চিনি সরবরাহ এবং দাম স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্র। এক্ষেত্রে কেন্দ্র স্পষ্ট করে দিয়েছে, ইথানল উৎপাদনের জন্য চিনির সাম্প্রতিক দাম বৃদ্ধিকে দায়ী করা ঠিক নয়। বরং ২০২২-২৩ সালে ইথানল উৎপাদনের জন্য মোট চিনির প্রায় ১২ শতাংশ ব্যবহার করা হলেও ২০২৫-২৬ সালে সেই হার কমে প্রায় ৯ শতাংশ হয়েছে। বর্তমানে দেশে উৎপাদিত ইথানলের প্রায় তিন-চতুর্থাংশই আসে শস্য, বিশেষ করে ভুট্টা থেকে। চিনির দাম বৃদ্ধির পিছনে একাধিক কারণ রয়েছে। প্রত্যাশার তুলনায় কম দেশীয় উৎপাদন, উৎসবের আগে চাহিদা বৃদ্ধি, আবহাওয়াজনিত কারণে আখের ক্ষতি, বিশ্ববাজারে চিনির সরবরাহ কমে যাওয়া এবং শিল্পের কিছু অংশের জল্পনা ও মজুতদারি—সব মিলিয়েই চিনির দাম বেড়েছে। চলতি মরশুমে দেশে প্রায় ৩০৬ লক্ষ মেট্রিক টন চিনি উৎপাদন হতে পারে। অথচ আখ উৎপাদনকারী রাজ্যগুলির প্রাথমিক হিসাব ছিল প্রায় ৩৪৩ LMT। আখে রেড রট ও টপ বোরার রোগের পাশাপাশি অতিরিক্ত বৃষ্টির কারণে জল জমে যাওয়ায় উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক অনুমানের তুলনায় উৎপাদন কম হলেও নতুন আখ মাড়াইয়ের মরশুম অক্টোবর মাসে শুরু হওয়া পর্যন্ত দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর মত পর্যাপ্ত চিনি মজুত রয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।









    akb tv news 

    22.08.2026

     

     ছবি-নেট থেকে সংগৃহীত। 


    3/related/default