আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ডিজিপি'র রহস্য মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব মানিক সরকার।।AKB TV News

    আরশি কথা


     

     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    বৃহস্পতিবার সি আই টি ইউ অফিসে ত্রিপুরা ক্ষৌর কর্মী ইউনিয়নের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা। সম্মেলনে ডিজিপির রহস্য মৃত্যু নিয়ে বক্তব্য জোরালো করেন মানিক সরকার।ডিজিপির রহস্য মৃত্যুর নিরপেক্ষ তদন্তের  দাবিতে সিটু রাজ্য অফিসে সরব মানিক সরকার।প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যের ডিজিপির রহস্যজনক মৃত্যু প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এই ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে। তাই সত্য উদঘাটনের স্বার্থে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া অত্যন্ত জরুরি।মানিক সরকার অভিযোগ করেন, এমন একটি গুরুত্বপূর্ণ ঘটনায় সরকার ও প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। তাঁর বক্তব্য, ঘটনার সমস্ত দিক নিরপেক্ষভাবে খতিয়ে দেখে প্রকৃত তথ্য জনসমক্ষে তুলে ধরা উচিত। তবেই মানুষের আস্থা ফিরবে এবং জল্পনা-কল্পনার অবসান ঘটবে।তিনি আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় আইনের শাসন ও প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা সরকারের অন্যতম দায়িত্ব। তাই এই ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। বামফ্রন্ট সরকারের আমলের উদাহরণ টানেন মানিক সরকার।এদিন ভোটার তালিকা সহ বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন তিনি।







    akb tv news 

    06.08.2026


    3/related/default