নিজস্ব প্রতিনিধি,
ফের বিপাকে রাহুল গান্ধী। অপরাধমূলক মানহানির মামলায় একবার তাঁর সাংসদ পদ বাতিল হয়েছে। পরে আদালতের নির্দেশে সেই পদ ফিরে পেয়েছেন বিরোধী দলনেতা।ফের একবার রাহুলের সাংসদ পদ বাতিলের দাবি তুলল বিজেপি। বৃহস্পতিবার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেন, রাহুলের বিরুদ্ধে ‘সাবস্ট্যান্টিভ মোশন’ আনছেন। তাঁর অভিযোগ, সংসদে দাঁড়িয়ে ক্রমশ দেশবিরোধী কথাবার্তা বলছেন রাহুল। এমন সব অভিযোগ করছেন যার কোনও ভিত্তি নেই। এই ধরনের অপরাধের পরও তাঁর কোনও শাস্তি হবে না, সেটা হতে পারে না।এদিন রাহুলের বিরুদ্ধে প্রস্তাব পেশ করে নিশিকান্ত দুবে বলেন, “আমি লোকসভায় রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রস্তাব জমা দিয়েছি। জর্জ সোরসের মত দেশবিরোধী শক্তির মদতে এই সদন থেকে গোটা দেশকে বিভ্রান্ত করেছেন তিনি। সবটাই দেশের ক্ষতিসাধনের উদ্দেশে।
akb tv news
12.02.2026

