নিজস্ব প্রতিনিধি,
এক বছরেরও বেশি সময় ধরে কোনদিন আগরতলার "হেডলাইন্স ত্রিপুরা নিউজ চ্যানেলের" সাংবাদিক, কোনদিন সাব্রুমের "নবীন ত্রিপুরা নিউজ চ্যানেলের" সাংবাদিক, এই ভাবে দিনের পর দিন ভুয়া সাংবাদিকতার পরিচয় দিয়ে সাব্রুম মহকুমা সর্বত্র সরকারি অফিস গুলিতে ঘুরে বেড়াচ্ছেন এক ব্যক্তিl রুপাইছড়ি ফ্রামটিলা এলাকার সিপিআইএম দলের সোনাই অঞ্চল কমিটির (DYFI) ডিওয়াইএফআই-র সংগঠনের অন্তর নন্দী নামে এক ব্যক্তি মহকুমা জুড়ে দাপিয়ে বাড়াচ্ছেন বলে এমনই এক অভিযোগ আনলেন রুপাইছড়ি এগ্রি সাব-ডিভিশনের এগ্রি স্টেন্টিং কমিটির চেয়ারম্যান সমীর ত্রিপুরা। তিনি অভিযোগ করে জানান, বহুদিন যাবত অন্তর নন্দী নামে এই লোকটি ভুয়া সাংবাদিক পরিচয় দিয়ে এই রুপাইছড়ি এগ্রি সাব-ডিভিশন অফিসে ঢুকে অফিসের সরকারি বিভিন্ন তথ্য নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয় প্রায় সময় অফিসে ঢুকে কর্মচারীদের হুমকি সুরে কথা বলে এবং হুমকিও দিয়ে থাকেন বলে এমনটাই অভিযোগ করেন তিনি। তিনি আরো অভিযোগ করে জানান, গতকাল সকালে অন্তর নন্দী নিজের গলাতে সাব্রুম এক্সপ্রেসের নিউজ চ্যানেলের আইডি কার্ড ঝুলিয়ে রুপাইছড়ি এগ্রি সাব-ডিভিশন অফিসে ঢুকে কর্মচারীদের হুমকি দিয়ে আসেন। শুধু তাই নয় অফিসের এক সেক্টর অফিসারকে বলেন পার্টি থেকে আমার অনেক চাপ আছে তার জন্য এসেছি l এছাড়া পার্টির এক প্রভাবশালী ব্যক্তির পরিচয় দিয়ে আসেন। চেয়ারম্যান সমীর ত্রিপুরা অভিযোগ করে জানান, তিনি বিভিন্ন রকম ভাবে খবর নিয়েছেন, সাব্রুম এক্সপ্রেস নিউজ চ্যানেলের কোন বৈধ কাগজপত্রই নেই। তো কিভাবে নিউজ চ্যানেল চালাচ্ছে এবং সাব্রুম এক্সপ্রেসের আইডি কার্ড দেওয়া হচ্ছে অবৈধ ভাবে ? তিনি আরো জানান ভুয়া সাংবাদিক অন্তর নন্দীর বিরুদ্ধে থানায় মামলা করবেন।
akb tv news
12.06.2026

