আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অনুরাগ ধ্যানকরের মৃত্যুর তদন্তে দিল্লিতে ত্রিপুরা পুলিশ টিম।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

                                                                                                                                                                    রাজ্য পুলিশের মহাপরিচালক অনুরাগ ধনকরের রহস্যজনক মৃত্যুর তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল  তদন্ত এগিয়ে নিয়ে যেতে নয়াদিল্লিতে গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এসআইটির সদস্যদের মধ্যে আমতলী থানার ওসি ইন্সপেক্টর রানা চ্যাটার্জি, পশ্চিম আগরতলা মহিলা থানার ওসি মহিলা ইন্সপেক্টর শিউলি দাস এবং রামনগর টাউন আউটপোস্টের (টিওপি) ওসি সাব-ইন্সপেক্টর সুবেন্দু দাস ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে তদন্তের কাজ শুরু করেছেন। ডিজিপির মৃত্যুকে ঘিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ সংগ্রহে তাঁরা অনুসন্ধান চালাচ্ছেন। ত্রিপুরা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশি তদন্ত পরিচালনার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার নমিত পাঠকের নেতৃত্বে এই বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। গত ২৫ জুলাই পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপারের দপ্তর থেকে জারি করা এক আদেশে জানানো হয়, পশ্চিম আগরতলা থানায় দায়ের হওয়া অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা নং ২০২৬ডাব্লিউএজি০৪৫, যা ২০ জুলাই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-এর ১৯৪ ধারায় নথিভুক্ত হয়, তার দ্রুত, সমন্বিত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতেই এই উচ্চপর্যায়ের এসআইটি গঠন করা হয়েছে।এসআইটির নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার (পশ্চিম) নমিত পাঠক। এছাড়াও দলে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (আরবান) ধ্রুব নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (এএন) সৌভিক দে, সাইবার ক্রাইম থানার ওসি ও ডেপুটি পুলিশ সুপার বেঞ্জামিন দেওয়ান, ইন্সপেক্টর রানা চ্যাটার্জি, ইন্সপেক্টর ভাস্কর সাহা (কেটিডিএস, পিটিএ), মহিলা ইন্সপেক্টর শিউলি দাস, তদন্তকারী আধিকারিক ও বটতলা টিওপির ওসি সাব-ইন্সপেক্টর শুভজিৎ দেব, সাব-ইন্সপেক্টর সুবেন্দু দাস এবং বটতলা টিওপির সাব-ইন্সপেক্টর চিন্ময় ভৌমিক। তদন্তকারী দলের এই দিল্লি সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। 







    akb tv news 

    30.07.2026

    3/related/default