আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগরতলা পুর নিগমের ৪০ নম্বর ওয়ার্ডের নতুন অফিসের উদ্বোধন।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    আগরতলা পুর নিগমের ৪০ নম্বর ওয়ার্ড অফিস এবার স্থায়ী ঠিকানা পেল। মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে ৪০ নম্বর ওয়ার্ডের নতুন অফিসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ও স্থানীয় কাউন্সিলর সহ আত অনেকে। মিলন সংঘ এলাকায় নতুন অফিসের উদ্বোধন হয়। প্রদীপ প্রজ্জলন, আবরন উন্মোচন ও ফিতা কেটে নতুন অফিসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে তিনি বলেন, ৪০ নম্বর ওয়ার্ডের নতুন অফিসের উদ্বোধন হওয়ায় এই এলাকার মানুষ খুশি।কারন নির্দিষ্ট অফিস পেয়েছে ওয়ার্ডবাসী। আমরা আগামী দিনেও স্থানীয় নগর সংস্থাগুলিকে আরও শক্তিশালী করে উন্নত জনপরিষেবা পরিকাঠামো গড়ে তুলতে কাজ করে যাব, যাতে প্রতিটি নাগরিক সময়মত, সহজে এবং মানসম্মত পরিষেবা লাভ করতে পারেন বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন।






    akb tv news 

    07.07.2026

    3/related/default