শামুক খেয়ে মৃত্যু হলো এক শিশুকন্যার । শিশুটির নাম এলিজা দেববর্মা । মর্মান্তিক এই ঘটনাটি ঘটে সিধাই মোহনপুরের চন্দ্রমনিপাড়া এলাকায়। মঙ্গলবার প্রথম জন্মবার্ষিকী পালিত হয় এলিজার । গোটা বাড়ি জুড়ে ছিল আনন্দের আবহ । বাড়ি থেকে তখনো জন্মদিনের সাজ-সজ্জা গুছানো হয়নি।
বুধবার দুপুরে বাড়ির সকলের অজান্তে বিষাক্ত শামুক খেয়ে ফেলে এক বছর একদিনের ছোট্ট এলিজা । বৃষ্টির কারনে পাশের ঝোঁপঝার থেকে বিষাক্ত শামুক চলে এসেছিল ঘরে। সবার অজান্তে বিষাক্ত শামুক গিলে ফেলা এলিজা। একসময় তাকে ভাত খাওয়াতে নিয়ে যায় তার মা। সেই সময় হঠাৎ করেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে এলিজা। সাথে সাথে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জিবি হাসপাতালে আসার কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকদের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি । আদরের শিশুকন্যার এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় যেন আকাশ ভেঙ্গে পড়ে তার মা-বাবার উপর। বৃহস্পতিবার মৃত এলিজা দেববর্মার দেহের ময়না তদন্ত করানো হয় । তার মৃত্যুতে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
৩০ জুলাই ২০২৬




.jpeg)