নিজস্ব প্রতিনিধিঃ
মঙ্গলবার সকালে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণে থাকা মোট ১৭টি সিন্দুক ও প্রণামী গুলি বাক্স খুলে আনুষ্ঠানিকভাবে গণনার কাজ শুরু হয়। যা দিনভর চলে। উল্লেখ্য, গত ১৮ই মে শেষবার প্রণামী বাক্স খোলা হয়েছিল, তখন প্রায় ২০ লক্ষ ৫২ হাজার টাকা অর্থ সংগ্রহ করা হয়। সেই ধারাবাহিকতায় এদিনও বিপুল পরিমাণ অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। আরও জানা যায়, প্রণামী বাক্স থেকে শুধুমাত্র ভারতীয় মুদ্রাই নয়, বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও উদ্ধার করা হয়েছে।এই বৈদেশিক মুদ্রার উপস্থিতি স্পষ্টভাবে নির্দেশ করে যে, মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরটি কেবলমাত্র দেশীয় ভক্তদের কাছেই নয়, আন্তর্জাতিক পর্যটক ও তীর্থযাত্রীদের কাছেও সমানভাবে জনপ্রিয় হয়ে উঠছে।গণনার কাজ সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে গোমতী জেলার জেলা শাসক দপ্তরের পক্ষ থেকে ১৭ সদস্য বিশিষ্ট একটি বিশেষ দল গঠন করা হয়। পুরো প্রক্রিয়াটি প্রশাসনের তত্ত্বাবধানে এবং কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে সম্পন্ন করা হয়। এই বিষয়ে ডেপুটি কালেক্টর চন্দ্রশেখর চট্টোপাধ্যায় জানান, নির্ধারিত নিয়ম মেনেই সম্পূর্ণ গণনার কাজ পরিচালিত হয়। সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে গণনা শেষ হয়ে যায় বলে তিনি জানান।
akb tv news
07.07.2026

