আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সাব্রুমের কলাছড়ায় গাড়ির ধাক্কায় নিহত ১, আহত ১।।AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধিঃ 

    সাব্রুম মহকুমার কলাছড়া রেলস্টেশন রাস্তার সংলগ্ন এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়। ঘটনায় এক কিশোরী আহত হয়।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত রবিবার সকালেও কলাছড়া এলাকার বাসিন্দা সবিতা দাস বাড়ির গেইট খুলে প্রাতঃ ভ্রমণে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এই সময় তাঁর সঙ্গে প্রতিবেশী কমল রায়ের ১০ বছরের মেয়ে সঙ্গীতা রায়ও ছিল। অভিযোগ, আগরতলা থেকে সাব্রুমগামী একটি নতুন ওয়াগনার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সবিতা দাস ও সঙ্গীতা রায়কে সজোরে ধাক্কা মারে। এরপর গাড়িটি রাস্তার ধারের একটি রেস্টুরেন্ট ভেঙে অমূল্য দাসের বাড়িতে ঢুকে পড়ে।স্থানীয়দের দাবি, গাড়িটি শান্তিবাজার থানার এএসআই পূর্ণ্য ত্রিপুরা চালাচ্ছিলেন। তবে এবিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও সুস্পষ্টভাবে কোন বক্তব্য পাওয়া যায়নি।সকালে বিকট শব্দ শুনে পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত দু’জনকে উদ্ধার করে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।  সেখানে সবিতা দাসের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শান্তিবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়। পরে শান্তির বাজার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।আহত কিশোরী সঙ্গীতা রায় হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা যায়।






    akb tv news 

    02.08.2026

     

    3/related/default