আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ফের চিত্তরঞ্জন রোডে চুরি।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    আগরতলার চিত্তরঞ্জন রোড এলাকায় ফের চুরির ঘটনা ঘটেছে। এবার চোরেরা হানা দেয় মার্বেল দোকান। দোকান থেকে এক লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়েছে বলে অভিযোগ। পর পর চুরির ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।বুধবার রাতে চোরেরা ওই মার্বেল দোকানে ঢুকে মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়। চুরি যাওয়া  সামগ্রীর আনুমানিক মূল্য এক লক্ষ টাকারও বেশি বলে জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগে চিত্তরঞ্জন রোড এলাকায় একটি দোকানে চুরির ঘটনা ঘটেছিল। অভিযোগ, সেই ঘটনায় চোরেরা দোকানে ঢুকে নগদ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেয়। ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, চিত্তরঞ্জন রোডের কাছেই মহারাজগঞ্জ বাজার পুলিশ ফাঁড়ি এবং পূর্ব আগরতলা থানার মতো গুরুত্বপূর্ণ পুলিশি ব্যবস্থা রয়েছে। তারপরও পর পর চুরির ঘটনা ঘটায় রাতের টহলদারি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।

     





    akb tv news 

    20.08.2026


    • নবীনতর

      ফের চিত্তরঞ্জন রোডে চুরি।।AKB TV News

    3/related/default