নিজস্ব প্রতিনিধিঃ
প্রয়াত
হলেন ত্রিপুরা, বিহার ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল এবং প্রখ্যাত শিক্ষাবিদ পদ্মশ্রী
ড. ডিওয়াই পাতিল। মঙ্গলবার মহারাষ্ট্রের কোলহাপুরে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর
বয়স হয়েছিল ৯১ বছর।শিক্ষা, সমাজসেবা ও
জনকল্যাণে তাঁর অসামান্য অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। উনার প্রজ্ঞা, নেতৃত্ব
ও মানবিক মূল্যবোধ আগামী প্রজন্মকে চিরকাল অনুপ্রাণিত করবে। প্রাক্তন রাজ্যপালের প্রয়াণে ত্রিপুরার
মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা সহ বিশিষ্টজনেরা গভীর শোক প্রকাশ করেছেন।এদিন মুখ্যমন্ত্রী
সামাজিক মাধ্যমে বলেন, ডিওয়াই পাতিল ছিলেন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নির্মাতা ও জনহিতৈষী ব্যক্তি।
শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা ও জনকল্যাণমূলক কাণ্ডে তাঁর অসামান্য অবদান তাঁকে গোটা দেশে
বিশেষ মর্যাদা এনে দিয়েছে। ত্রিপুরা ও বিহারের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন কালে তিনি
প্রশাসনিক দক্ষতা ও জনমুখী দৃষ্টিভঙ্গীর জন্য প্রশংসিত হন।তাঁর প্রয়ানে শিক্ষা, সমাজসেবা
ও জনজীবনের এক উজ্জ্বল অধ্যায়ের অবসান ঘটল। প্রয়াত প্রাক্তন রাজ্যপালের শোকসন্তপ্ত
পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
akb tv news
04.08.2026

.jpg)