নিজস্ব প্রতিনিধিঃ
১০ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া ভিসি
নির্বাচনে মিছিল করে নমিনেশন দিল মান্দাই ব্লকের অধীন ২৩ টি ভিসির মথা প্রার্থীরা।
কেন্দ্রে বিজেপি জোট, রাজ্যে বিজেপি-মথা জোট সরকার, কিন্তু তাসত্ত্বেও এডিসির ভিলেজ
কমিটির নির্বাচন করাল না সরকার। সরকারের বিরোদ্ধে গিয়ে দলের প্রতিষ্ঠাতা মহারাজার হাই
কোর্ট থেকে সুপ্রিম কোর্টে মামলা দায়ের,দীর্ঘ শুনানি এবং অবশেষে আদালতের রায়ে জয়ী
হওয়ার পর, আদালতের রায়ে ১০ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া ভিসি নির্বাচনে মান্দাই ব্লকের
অন্তর্গত ২৬ টি ভিলেজ কমিটির মধ্যে ২৩ টি থেকে তিপ্রা মথা দল মনোনীত প্রার্থীরা মিছিল
করে নমিনেশন দাখিল করল মান্দাই ব্লকে।উপস্থিত ছিলেন এম.ডি.সি জিতেন দেববর্মা, বিধায়ীকা স্বপ্না দেববর্মা সহ
দলীয় নেতা কর্মীরা।ভিসি নির্বাচন ও দলের প্রতিষ্ঠাতা বুবাগ্রার আইনি লড়াইয়ে খুশি
সকলে।
Akb tv news
07.09.2026.

