নিজস্ব প্রতিনিধিঃ
২০২৪ সালে টেট উত্তীর্ণ সকলকে একসঙ্গে চাকরিতে নিয়োগের দাবিতে সোমবার টিচার্স
রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করে বেকার যুবক-যুবতিরা।ডেপুটেশনে
তারা দাবি জানায় অবিলম্বে স্নাতক শিক্ষক (ইউজিটি) এবং স্নাতকোত্তর শিক্ষক (জিটি) পদের
জন্য মেধা তালিকা/নির্বাচন তালিকা প্রকাশ করতে হবে। এদিন ডেপুটেশন প্রদানের পর এক বেকার
যুবক জানায়, শুধু আজ নয়, এর আগেও আমরা বেশ কয়েকবার এখানে এসেছি। ডেপুটেশন দিয়েছি। এলিমেন্টারিতে
গিয়েছি, টিআর বি টি’র চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার
চেষ্টা করেছি, কিন্তু কোথাও কোন আশানুরূপ ফল পায় নি। আমাদের মুখ্যমন্ত্রী বিধানসভায়
দাঁড়িয়ে বলেন যে টেট পাশ মানে চাকরি নয়। যখন হাজার হাজার শূন্যপদ থাকে, তখন সেই কথা
বলা যায় না বলে ওই বেকার যুবক জানায়।
Akb tv news
07.09.2026.

