নিজস্ব প্রতিনিধিঃ
অতি সম্প্রতি আগ্রায় অনুষ্ঠিত ৫৫তম কেভিএস জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-২৭-এ
জুডোতে স্বর্ণপদক জয় করে ত্রিপুরার নাম উজ্জ্বল করল আগরতলার প্রতিভাবান খেলোয়াড় মৃগাক্ষী
সাহা।১৪ বছরের বালিকা বিভাগের ৩৬ কেজি ওজন শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করে মৃগাক্ষী।
ফাইনালে দিল্লির প্রতিযোগীকে পরাজিত করে সোনা জয় করে সে।আগরতলার কেবি কুঞ্জবন স্কুলের ছাত্রী মৃগাক্ষী সাহা বর্তমানে এনএসআরসিসি
খেলো ইন্ডিয়া জুডো সেন্টারে প্রশিক্ষণ নিচ্ছে। তার কোচ প্রদীপ সরকারের তত্ত্বাবধানে
নিয়মিত অনুশীলন করে এই কিশোরী জুডো খেলোয়াড়। স্বর্ণপদক জয়ের পর রবিবার ভোরে আগরতলা
রেল স্টেশনে আসে মৃগাক্ষী। সেখানে তাকে পুস্প স্তবক দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান কোচ প্রদীপ সরকার
সহ অন্যান্যরা। তার এই সাফল্যে ক্রীড়ামহলে খুশির হাওয়া। আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক
স্তরে আরও সাফল্য অর্জনের লক্ষ্যে এগিয়ে যেতে
চান মৃগাক্ষী সাহা।
Akb tv news
06.09.2026.

